Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মিউনিটি ক্লিনিকের সিএইচসিপি'র বিরুদ্ধে

বাগেরহাটের রাজাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র বিরুদ্ধে নানাবিধ অভিযোগ 

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:34:13 pm, Wednesday, 20 March 2024
  • 596 বার
কামরুজ্জামান শিমুল বাগেরহাট
বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের রাজাপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সুবর্ণা তালুকদারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলেছেন স্থানীয় চিকিৎসা সেবা প্রত্যাশীরা। বুধবার (২০ মার্চ) চিকিৎসা সেবা নিতে এসে কমিউনিটি ক্লিনিকের সামনের দরজায় তালা ঝুলানো দেখে এসব অভিযোগ করেন তারা। অভিযোগকারীরা জানান, সিএইচসিপি সুবর্ণা তালুকদার রাজাপুর কমিউনিটি ক্লিনিকে যোগদানের পর থেকে বিভিন্ন ধরনের অজুহাতে প্রায়ই কর্ম ক্ষেত্রে অনুপস্থিত থাকেন। এলাকার বিভিন্ন স্থান থেকে রোগীরা এসে ক্লিনিকের দরজায় তালা ঝুলানো দেখে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থেকে চিকিৎসা নিতে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যান। সপ্তাহে দুই একদিন আসলেও ১-২ ঘন্টা ডিউটি পালন করে মাত্র। ক্লিনিকে সরকারি ওষুধ থাকেনা বললেই চলে। এসব বিষয়ে প্রশ্ন করলে রোগীদের উপর ক্ষেপে যান তিনি।চিকিৎসা সেবা নিতে আসা মুর্শিদা বেগম জানান, আমি ও আমার নাতির চিকিৎসা নিতে গিয়ে প্রায়ই ক্লিনিক বন্ধ পেয়েছি। ২/১ দিন খোলা থাকলেও তিনি ওষুধ দিতে পারেন নাই। আর এসব কথা জিজ্ঞাসা করলে তিনি আমাদের উপর বিরক্ত হন। আমাদের ঝগড়া করেন।স্থানীয় বাসিন্দা মামুন মোল্লা জানান, সুবর্ণা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে তিনি ক্লিনিক বন্ধ রাখেন। আসলেও দেরিতে আসেন। রোগীদের সাথে খারাপ ব্যবহার করেন। স্থানীয়রা চিকিৎসা পাচ্ছে না। তার সাথে অনেকবার আলোচনা করেছি। সে খামখেয়ালী। তিনি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।জানতে চাইলে সুবর্ণা তালুকদার বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সকলের মন রক্ষা করে কাজ করা সম্ভব নয়। দুই একজন আমার প্রতি ক্ষিপ্ত আছে। আমি আজ দাঁত ব্যাথার কারণে অফিসে যেতে পারিনি। কমিটির সদস্য মোতালেব সাহেবকে বিষয়টি জানিয়েছি। তবে কর্তৃপক্ষকে জানাইনি এটা আমার ভুল হয়েছে।থানীয় ইউপি সদস্য ও রাজাপুর কমিউনিটি ক্লিনিক এর সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন জানান, সুবর্ণা তালুকদারের বিরুদ্ধে অভিযোগ শুনতে আমরা তিক্ত বিরক্ত। স্থানীয়রা সেবা পাচ্ছে না এটাই আসল কথা। তার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী বলেন, রাজাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুবর্ণা তালুকদারের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে এবং তার পার্সোনাল লাইফেরও প্রবলেম আছে। তাকে আমরা বলেছি ক্লিনিক নিয়ম অনুযায়ী চলতে হবে। সে আজ বুধবার ক্লিনিকে যাইনি এমন অভিযোগ শুনলাম। অনুপস্থিতির জন্য অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

মিউনিটি ক্লিনিকের সিএইচসিপি'র বিরুদ্ধে

বাগেরহাটের রাজাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র বিরুদ্ধে নানাবিধ অভিযোগ 

আপডেট টাইম : 07:34:13 pm, Wednesday, 20 March 2024