Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
সুবিধা পাবেন ৫৬১০ কৃষক পরিবার

সুবিধা পাবেন ৫৬১০ কৃষক পরিবার চিতলমারীর মোহনের খাল পুনঃখনন কাজ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:09:39 pm, Monday, 25 March 2024
  • 340 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোহনের খাল পুনঃখননের কাজউদ্বোধন কর হয়েছে। রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সলিডারিডাড নেট এশিয়া ও
সহযোগী বেসরকারী ন্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এর উদ্যোগে এ খাল পুনঃখনন উদ্বোধন
করা হয়। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উমাজুড়ি গিরিঙ্গির মোড়ে এক
আলোচনা সভা হয়। স্থানীয় পানি ব্যবহারী দলের সদস্যদের উপস্থিতিতে ২ কিলোমিটার
দৈর্ঘ্যরে খালটির পুনঃখনন কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

সভায় উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, ভরাট ও বেদখল হওয়া এসব খাল পুনঃখনন করে পুনরুজ্জীবিত করা গেলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও পতিত থাকবেনা বলে আশা করা যায়।
সলিডারিডাড নেট এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম
ফেরদৌস বলেন, খালটি খননের পর উপকারভোগীরা যাতে খালের রক্ষণাবেক্ষণ করেন সেদিকেনজর দিতে হবে।তিনি আরও বলেন, মোহনের খাল এলাকার ১১২২ কৃষক পরিবার সরাসরি ও ৫৬১০ কৃষক পরিবার পরোক্ষ ভাবে তাদের ফসলী জমির পানি নিস্কাশন ও সেচ সুবিধা পাবেন।মাইক্রো ওয়াটার শেড কমিটির সভাপতি ননী গোপাল ঘরামীর সভাপেিত্ব সভায় বিশেষ অতথি হিসেবে কৃষিবিদ সিফাত-আল-মারুফ বলেন, চিতলমারীর কৃষকরা উন্নত কৃষি প্রযুক্তি অনুসরণ করে ফসল চাষাবাদ বিশেষত ধান, মৌসুমী সবজি টমেটো ও শসা চাষ করে থাকেন। এ ধরণের খাল পুনঃখনন হলে ফসলের সেচ সুবিধা নিশ্চিত হবে।সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, মৎস্য সম্পদের অবাধ বিচরণের জন্য খাল খনন ও পুনঃখননের বিকল্প নেই। দেশীয় প্রজাতির মাছের প্রজননের জন্য এসব খাল পুনঃখননের জন্য সলিডারিডাডকে ধন্যবাদ জানান।
এসময় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণের চিতলমারী উপজেলায় কর্মরত
ওয়াটারক্লাস্টার অফিসার তন্দ্রা মন্ডল, মোহনের খাল এলাকার ওয়াটার ক্লাস্টার ফ্যাসলিটেটর ইসমাইল হোসেন, দিপংকর মন্ডল, আশুতোষ মিস্ত্রী, মাইক্রো ওয়াটার শেড কমিটির মুকুন্দসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সলিডারিডাড নেট এশিয়াসহ যোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহায়তায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার ১৩টি উপজেলায় মোট ৮০টি ছোট ছোট খাল পুনঃখনন করবে। তারই অংশ হিসেবে চিতলমারীতে বর্তমান বছরে সাবোখালী, চর ডাকাতিয়া ও মোহনের খাল পুনঃখনন করা হচ্ছে।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াটারক্লাস্টার অফিসার তন্দ্রা মন্ডল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুবিধা পাবেন ৫৬১০ কৃষক পরিবার

সুবিধা পাবেন ৫৬১০ কৃষক পরিবার চিতলমারীর মোহনের খাল পুনঃখনন কাজ উদ্বোধন

আপডেট টাইম : 07:09:39 pm, Monday, 25 March 2024