Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
জোরপূর্বক মাটি কেটে বেড়িবাধ নির্মানের অভিযোগ

বাগেরহাটে শিক্ষক পরিবারের জমিতে জোরপূর্বক মাটি কেটে বেড়িবাধ নির্মানের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:27:41 pm, Wednesday, 3 April 2024
  • 221 বার

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (16, -1); aec_lux: 126.261536; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার একটি শিক্ষক পরিবারের জমি থেকে বে-আইনীভাবে মাটি কেটে বেড়িবাধ নির্মান ও পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উপজেলার বারাকপুর গ্রামের ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস তার পাশ্ববর্তী রনজিৎ বিশ্বাস ও তার ছেলে স্বজন বিশ্বাসকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন।
বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, আমি ২০০৫ সালে বারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করি। এখন আমার ছেলে শিবসংকর বিশ্বাস ও দুই মেয়ে সবাই সরকারী প্রতিষ্ঠানে শিক্ষাকতা পেশায় নিয়োজিত। আমার বাড়ির পাশের বারাকপুর মৌজায় ১১৭নং খতিয়ানে যার ডিপি নং-১২৯ এ ৫১ শতক জমি রয়েছে। যা ২০০৪ সালে স্থানীয় মনোজ বিশ্বাস ও লিটন বিশ্বাসসের কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছি। গত ২৯ মার্চ পাশ্ববর্তী রনজিৎ বিশ্বাসও তার ছেলে স্বজন বিশ্বাস ভেকু দিয়ে মাটি কাটার জন্য আমাদের জমিতে বে আইনী ভাবে প্রবেশ করে। তারা আমাদের জায়গা দিয়ে মাটি কেটে বেড়িবাধ দিলে আমি ও আমার ছেলে বাধা প্রদান করি। তারা কোন ভাবেই আমাদের বাধা না শুনে গালিগালাজ ও হুমকি প্রদান করে। আমরা বিষয়টি দ্রুত স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তার হস্তক্ষেতে আপাতত কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
এ ঘটনার পর থেকেই তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। রনজিৎ বিশ্বাস ও তার ছেলে স্বজন বিশ্বাসসহ কিছু বখাটে আমাদের বাড়িতে ঢুকে গালিগালাজসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেছে। তারা আমার ছেলে মেয়েদের বাড়ি থেকে বের হলে প্রানে মারার হুমকি প্রদান করে। এখন তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় বিকাশ চন্দ্র বিশ্বাস প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় পার্শ্ববর্তী চিত্তরঞ্জন দাস বলেন, রনজিৎ বিশ্বাস পার্শ্ববর্তী বিকাশ চন্দ্র বিশ্বাসসের জায়গা থেকে মাটি কেটে আমার ধানের ব্যাপক ক্ষতি করেছে। তারা আমার জায়গা থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। আমি বাধা প্রদান করলে তারা গালিগালাজ করে। আমি এর পর্যাপ্ত ক্ষতিপূরন চাই।
এ ঘটনায় অভিযুক্ত রনজিৎ বিশ্বাস তার উপর আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমি কারো আমার জায়গা দিয়েই মাটি কাটিয়েছি আর আমি ও আমার ছেলে কাউকে গালিগালাজ ও হুমকি প্রদান করেনি।
এ ঘটনায় সদর উপজেলার ষাট-গম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু বলেন, অভিযোগ পেয়ে মাটি কেটে বাধ নির্মানের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। দুই পক্ষের সাথে আলোচনা করে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

জোরপূর্বক মাটি কেটে বেড়িবাধ নির্মানের অভিযোগ

বাগেরহাটে শিক্ষক পরিবারের জমিতে জোরপূর্বক মাটি কেটে বেড়িবাধ নির্মানের অভিযোগ

আপডেট টাইম : 05:27:41 pm, Wednesday, 3 April 2024