নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
মাছধরা ট্রলারের ঈঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা
বাংলাদেশি ফিশিং বোট এফভি সাগর-০২্য়ঁড়ঃ;এর ২৭ জেলেকে উদ্ধার করেছে ভারতীয়
কোস্টগার্ড।বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে ভারতীয় জলসীমা থেকে জেলেদের
উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ
আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের
নিকট হস্তান্তর করে। পরবর্তীতে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার মালিক রতন দাসের কাছে
জেলে ও বোট হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য
জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া
হতে ‘এফভি সাগর-০২’ নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার
উদ্দেশ্যে সমুদ্রে যায়। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে হঠাৎ বোটটির ইঞ্জিন
বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে
ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ
আইসিজিএস আমোঘ এর দৃষ্টিগোচর হলে তারা দ্রæত জেলেসহ বোটটিকে
উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে। পরবর্তীতে বৃহস্পতিবার
সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক
সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন
জেলেসহ বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। মোংলা
ফেয়ারওয়ে বয়ের নিকটবর্তী স্থানে উক্ত জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট
হস্তান্তর করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড
সাগরে ভাসতে থাকা ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড
-
Reporter Name - আপডেট টাইম : 05:46:11 pm, Friday, 5 April 2024
- 258 বার
Tag :
ভারতীয় কোস্টগার্ড
জনপ্রিয় সংবাদ




















