Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ঘুষ-সুপারিশ ছাড়া মেধা-যোগ্যতায় পুলিশে চাকরী

বাগেরহাটে ঘুষ-সুপারিশ ছাড়া মেধা-যোগ্যতায় পুলিশে চাকরী পেলেন ৩৭ তরুণ-তরুনী

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:14:47 pm, Sunday, 7 April 2024
  • 144 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে ঘুষ, সুপারিশ, হয়রানি ছাড়া পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন
৩৭ তরুণ-তরুনী।সন্তানদের এই সাফল্যে আবেগে আপ্লুত চাকরী পাওয়া নতুন
পুলিশ সদস্যদের অভিভাবকরা। টাকা-পয়সা ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকুরী হওয়ায়
সকলকে ধন্যবাদ জানান চাকুরী প্রাপ্তরা।

নিয়োগ প্রদানের নানা প্রক্রিয়া ও ধাপ সম্পন্ন করার পরে রবিবার (০৭ এপ্রিল)
দুপুরে বাগেরহাট জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল পদে
চাকুরীপ্রাপ্তদের নাম ঘোষনা করেন নিয়োগ কমিটির সভাপতি ও পুলিশ সুপার
আবুল হাসনাত খান। নিয়োগপ্রাপ্তদের কাতারে নিজেদের নাম শুনে আবেগাপ্লুত
হয়ে পড়েন ভবিষ্যত পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। এরপরেই নিয়োগপ্রাপ্তদের
ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগ হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ঘুরে দাঁড়ানোর নতুন স্বপ্ন তাদের চোখে-মুখে। নিজ যোগ্যতায় চাকরী হওয়ায় দেশ সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। অনলাইনে আবেদনের মাধ্যমে মাত্র
১২০টাকায় চাকরী পাওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান
অভিভাবকরা।শামীম হাসান নামের এক ব্যক্তি বলেন, আমার মেয়ের চাকুরী হয়েছে। কোন প্রকার ঘুষ-সুপারিশ কোন কিছুই লাগেনি। আমরা খুব খুশি হয়েছি।
বাগেরহাট শহরের মুমতাজিন হোসেন শেখ নামের এক তরুণ বলেন, অনলাইনে
আবেদন করেছি। এরপরে মাঠে এসেছি, শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষা
দিয়েছি। এর মধ্যে কারও সাথে কোন যোগাযোগ করিনি। আমার কাছে এই
চাকুরীটা এখনও স্বপ্নের মত লাগছে।মোরেলগঞ্জ উপজেলা জিউধরা ইউনিয়নের জোতি বাছার বলেন, এভাবে চাকুরী হবে বুঝতে পারিনি। আমার পরিবারের কোন সক্ষমতা নেই, যে চাকুরীর জণ্য টাকা দেবে। তার উপরে এমন কেউ পরিচিতও নেই যে আমার জন্য সুপারিশ করতে পারে।
সাহস নিয়ে আবেদন করেছিলাম। চাকুরী হয়েছে। এখন দেশের সেবা করতে চাই।
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসানাত খান বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু
হওয়ার পর থেকে গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের সকল সদস্য সতর্ক ছিল। কোন
প্রকার টাকা পয়সার লেনদেন বা অনিয়ম রোধে সবাই এক সাথে কাজ করেছি। সব
মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যথার ভিত্তিতে
হয়েছে। এখানে কোন প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি। ভবিষ্যতেও
এভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন এই কর্মকর্তা।
এবার অনলাইনে আবেদন ও যাচাই বাছাই শেষে ১ হাজার ৬৬৬ জনের মধ্যে শারীরিক,
লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্যে ৩৭ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৩০জন ছেলে ও
৭জন মেয়ে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘুষ-সুপারিশ ছাড়া মেধা-যোগ্যতায় পুলিশে চাকরী

বাগেরহাটে ঘুষ-সুপারিশ ছাড়া মেধা-যোগ্যতায় পুলিশে চাকরী পেলেন ৩৭ তরুণ-তরুনী

আপডেট টাইম : 06:14:47 pm, Sunday, 7 April 2024