Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
শিশু হত্যাকান্ডের ঘটনায় আটক-২

বাগেরহাটে শিশু হত্যাকান্ডের ঘটনায় আটক-২

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:15:39 pm, Monday, 8 April 2024
  • 357 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে সার্জিকাল টেপ
পেচিয়ে হাত-পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাস (৫) হত্যাকান্ডের ঘটনায়
মোঃ আকবর শেখ (২৩) ও ‍হিজবুল্লাহ শেখ (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে
পুলিশ। রবিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকবর শেখ মোল্লাহাটের কচুড়িয়া গ্রামের
আসাদ শেখের ছেলে ও হিজবুল্লাহ একই গ্রামের আফজাল শেখের ছেলে। সোমবার
(৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস
ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।
তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আকবর শেখ
জানিয়েছে, শিশু আহসানের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে
আসছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিত ভাবে শিশু আহসানকে নির্মম ভাবে হত্যা
করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা মোঃ কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি
মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে
আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
শিশুটি বলাৎকার হয়েছে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা
প্রাথমিক ভাবে সেটা ধারনা করে ছিলাম। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ
বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, শনিবার (০৬ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের
জনৈক দাউদ শরীফের পানের বরাজের পাশের একটি গর্ত থেকে সার্জিকাল টেপ
পেচিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসান এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু আহসান বিশ্বাস নড়াইল জেলার চরশুক্তাইল গ্রামের মোঃ কামরুজ্জামানের
ছেলে। কামরুজ্জামান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার সড়াইডাঙ্গা
ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকতার সুবাদে সেখানেই থাকেন। শিশু
আহসান তার মায়ের সাথে মোল্লাহাটে নানা বাড়ীতে থাকতো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশু হত্যাকান্ডের ঘটনায় আটক-২

বাগেরহাটে শিশু হত্যাকান্ডের ঘটনায় আটক-২

আপডেট টাইম : 06:15:39 pm, Monday, 8 April 2024