Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
স্যাটেলাইট লাগানো কুমির

স্যাটেলাইট লাগানো কুমির উদ্ধার, বন্যপ্রাণী কর্মকর্তার কাছে হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:00:25 pm, Friday, 12 April 2024
  • 158 বার

oplus_0

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির
উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮ টায় উপজেলার কলাতলা
ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের হাসমত আলী শেখের ছেলে মোঃ
হাসান শেখের মৎস্য ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়। এদিন রাতে
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন
খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যর
কাছে হস্তান্তর করেছেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন,
গবেষণা কাজে কুমিরের গতিবিধি ও আচরণ জানাতে গত ১৬ মার্চ
স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে লোনা পানির চারটি কুমিরকে
সুন্দরবনে অবমুক্ত করা হয়েছিল। এদেরমধ্যে একটি কুমির প্রায় শত
কিলোমিটার পথ ঘুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা

হাসান শেখের মৎস্য ঘেরে গতকাল (১১ এপ্রিল) বৃহস্পতিবার রাত থেকে
অবস্থান করছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কুমিরটি দেখার
জন্য রাস্তায় ভীড় জমায়। খবর পেয়ে পুলিশ কুমিরটিকে নিরাপদ হেফাজতে
নেয়। শুক্রবার রাতে কুমিরটিকে উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী ও
জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যর কাছে হস্তান্তর করা
হয়েছে।খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য
বলেন, কুমিরটিকে খুলনা নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে গিয়ে উর্ধ্বতন
কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

স্যাটেলাইট লাগানো কুমির

স্যাটেলাইট লাগানো কুমির উদ্ধার, বন্যপ্রাণী কর্মকর্তার কাছে হস্তান্তর

আপডেট টাইম : 10:00:25 pm, Friday, 12 April 2024