নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলী খান (৭৫) নামের এক বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ছেলে রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাদুলের বিরুদ্ধে। বৃদ্ধ বয়সে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে শরনখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ভাড়ানির পাড় এলাকায় নিজ বাড়ির সামনে ওই বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে বাজার থেকে ফেরার পথে বাড়ির সামনে কুপিয়ে ফেলে রেখে পালিয়েছে ছেলেরা।
হত্যার শিকার মোহাম্মদ আলী খান ভাড়ানির পাড় এলাকার মৃত হাসেম আলী খানের ছেলে। তিনি চার দিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। এঘটনায় ২য় স্ত্রী মাজু বিবি বাদী হয়ে ওই বৃদ্ধের দুই ছেলের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এঘটনার নিহতের ২য় স্ত্রী মাজু বিবি বাদীয় হয়ে দুই ছেলেকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 07:47:10 pm, Saturday, 20 April 2024
- 351 বার
Tag :
বাবাকে কুপিয়ে হত্যা
জনপ্রিয় সংবাদ










