নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিয়ে বাড়িসহ দুই পরিবারের ১৬ সদস্যকে অজ্ঞান করে সর্বস্য লুটে নিয়েছে দূর্বৃত্যরা। শনিবার (২০ এপ্রিল)সকালে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় পরিবারের সদস্যদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী বাজার সংলগ্ন এলাকার হাবিবুর রহমান ও নারায়ন চকিদারের পরিবারের এই ঘটনা ঘটেছে। এদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশঙ্কা জনক।
হাসপাতালে ভর্তি অসুস্থ্য রোগীরা হলেন, হাবিবুর রহমান (৬৫), মোঃ শাহ আলম (৭০), ফিরোজা বেগম (৫০), আখি আক্তার (২০), মারিয়া আক্তার (২২), হাদান হাওলাদার (২৮), আশরাফুল (১২), নাইম হাওলাদার (২৬), শাফিকুল (১০), ফেরদাউসি আক্তার (৩০), হিরা আক্তার (২০), শাফিয়া আক্তার (২০) এবং নায়ারন চন্দ্র পরিবারের নারয়ন চন্দ্র (৭০), শ্যামলী রানী (৬০), জীবন (৩২) শম্পা (২৭)। এদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
হাবিবুর রহমানের পরিবারের দাবি, শুক্রবার (১৯ এপ্রিল)রাতে নববিবাহিত মেয়ে জামাইসহ আত্মীয় স্বজন নিয়ে মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী বাজার সংলগ্ন হাবিবুর রহমার তোতা মিয়ার পরিবারে ছিল উৎসবের আমেজ। এই সুযোগে দূর্বৃত্তরা হয়ত খাবারের সাথে মিশিয়েছেন চেতনা নাশক। চেতনানাশক মেশানো খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন নববিবাহিত জামাই-মেয়েসহ পরিবারের ১২ সদস্য। চেতনানাশক মেশানো খাবার খেয়ে হাবিবুর রহমানের প্রতিবেশী নারায়ন চন্দ্রের বাড়ির চার সদস্য অসুস্থ্য হয়েছেন।দুই বাড়ি থেকে স্বর্নালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে দূর্বৃত্তরা। তবে কি পরিবান স্বর্নালংকার ও টাকা খোয়া গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি পরিবার গুলো।
হাবিবুর রহমানের নিকট আত্মীয় মোঃ মনির তালুকদার বলেন, ১৫ এপ্রিল হাবিবুর রহমানের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়। আমার ছেলে ও ছেলের বউসহ বেশকিছু আত্মীয় স্বজনরা হাবিবুর রহমানের বাড়িতে ছিল।সকালে অচেতন অবস্থায় সবাইকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বাড়ির সবকিছু লুটে নিয়ছে তারা। বেশিকিছু স্বর্নালংকার ও নগদ ৫ লক্ষাধিক টাকা ছিল ঘরে কিছু পাওয়া যায়নি। সবাই সুস্থ্য হলে কি পরিমান মালামাল খোয়া গেছে তা জানা যাবে।
নারায়ন চন্দ্রের ছেলে জীবন চন্দ্র বলেন, কিভাবে কি হল জানি না। বাবা-মা এখনও সুস্থ্য হয়নি। আমাদের মালামাল ফেরত চাই আমরা।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশফাক আহমেদ বলেন, দুটি পরিবারের ১৬ জন অসুস্থ্য অবস্থায় এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদেরকে চেতনানাশক খাওয়ানো হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক । সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে ৭ জনের অবস্থা আশংকাজনক বলে জানান এই চিকিৎসক।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছউদ্দিন বলেন, ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বিয়ে বাড়ীসহ দুই পরিবারের লোকজনকে অজ্ঞান করে মালামাল লুট
বাগেরহাটে বিয়ে বাড়ীসহ দুই পরিবারের লোকজনকে অজ্ঞান করে মালামাল লুট
-
Reporter Name - আপডেট টাইম : 07:50:23 pm, Saturday, 20 April 2024
- 241 বার
Tag :
মালামাল লুট
জনপ্রিয় সংবাদ




















