বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩ উপজেলায় ৩২ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনের পাশাপাশি সরাসরিও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্ব-শরীরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ২য় ধাপে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস, যুবলীগ নেতা শেখ ওয়াহিদুজ্জামান এবং ফজিলা বেগম নামের এক নারী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান, মোঃ কওসার আলী ফকির, শেখ মোস্তাহীদ, সৈয়দ অলিদ ইমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম ও আয়েশা সিদ্দিকা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, তাজউদ্দিন আহম্মদ, শেখ নাসির উদ্দিন ও আইভি আলম রুমকি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে মোঃ নজরুল ইসলাম মিল্টন, ফজলে রাব্বী, মনিরুজ্জামান চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন, চম্পা ইসলাম সাথী, ইলা বসু ও রীনা পারভীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বরাল, অদিতি বরাল, এসএম অহিদুজ্জামান, আবু জাফর মোঃ আলমগীর হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে সাহেব আলী ফরাজী, এসএম মাহাতাবুজ্জামান, কাজী আজমীর আলী, মোঃ হাচান আলী সরদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বপ্না বেগম, শিবানী রানী বিশ্বাস, সুলতানা মল্লিক ও চারুবালা হীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ২য় ধাপের উপজেলা নির্বাচনে ৩টি উপজেলায় ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অনলাইনের পাশাপাশি স্ব-শরীরেও মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই, রিটার্নিং অফিসারের সিদ্ধানের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিস্পত্তি ২৭-২৯ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে এবং ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
২য় ধাপে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল
বাগেরহাটে ২য় ধাপে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল
-
Reporter Name - আপডেট টাইম : 06:56:06 pm, Sunday, 21 April 2024
- 302 বার
Tag :
মনোনয়ন দাখি
জনপ্রিয় সংবাদ




















