নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে প্রচন্ড তাপদাহ ও তীব্র রোদে তালগাছের উপর থেকে পড়ে মো. আমজাদ হোসেন শেখ (৫৭) নামের এক গাছালির মৃত্যু হয়েছে। চিকিৎসক ও পরিবারের ধারণা গাছের উপরে বসে হিট স্ট্রোক করে নিচে পরে যায় এই গাছালি। সোমবার (২২ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ গ্রামে তাল গাছ কাটতে উঠে পড়ে যায় তিনি। পরে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহত মো. আমজাদ হোসেন শেখ বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ গ্রামের মৃত আজহার আলী শেখের ছেলে।তিনি পেশায় একজন গাছালি। তালগাছের মোচা কাটা রস বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। মৃতের ছেলে মো. কেরামত আলী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে তিনি তালগাছের মোচা কাটার জন্য বের হন। কয়েকটি গাছ কাটার পর তিনি বাড়ির পাশের একটি উচু তাল গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পর তিনি রোদের তেজে মাথা ঘুরে পড়ে যান। তৎক্ষণাৎ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আমজাদ হোসেন শেখকে তার পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তীব্র গরমে পানি শূন্যতায় সম্ভবত হিটস্ট্রোক করে তিনি গাছ থেকে পড়ে যেতে পারেন বলে ধারণা করছি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
তালগাছ থেকে পরে গাছালির মৃত্যু
বাগেরহাটে তালগাছ থেকে পরে গাছালির মৃত্যু, ধারণা হিট স্ট্রোক
-
Reporter Name - আপডেট টাইম : 06:30:27 pm, Monday, 22 April 2024
- 418 বার
Tag :
হিট স্ট্রোক
জনপ্রিয় সংবাদ




















