Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ফকিরহাট উপজেলা যুবলীগের

ফকিরহাট উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:57:28 pm, Tuesday, 23 April 2024
  • 193 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুবলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। ওই আদেশে বলা হয়, জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় বিধিমালা ২২(ঘ) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফকিরহাট উপজেলা শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
কি আছে ২২ (ঘ) ধারায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অধনস্ত কোন শাখায় স্থবিরতা দেখা দিলে, সাংগঠনিক অনিয়ম পরিলক্ষিত হলে অথবা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক অথবা অধিকাংশ কর্মকর্তা সামাজিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হলে অথবা নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ সম্পর্কে নিশ্চিত হলে জেলা শাখা কেন্দ্রের অনুমতিক্রমে থানা শাখার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করতে পারবে ৷
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফকিরহাট ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ফকিরহাট উপজেলা যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান স্বপন কুমার দাসের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় এই কমিটি স্থগিত করা হয়েছে বলে ধারণা নেতাকর্মীদের।
এ বিষয়ে কমিটির আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধুর আমল থেকে আমার বাবা ও পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। দলের দুঃসময়ে হামলা, মামলা ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।পড়াশুনা করা অবস্থায় ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে সাধারণ সম্পাদকসহ বিভিন্নগুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি।উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের সমন্বয় করে কেন্দ্রীয় ও জেলার কর্মসূচি পালন করে আসছি।সংগঠন ও দলকে এগিয়ে নিতে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছি। এরপরেও কেন কমিটি স্থগিত করা হল জানি না। তবে উপজেলা পরিষদ নির্বাচনে হয়ত কোন প্রভাবশালী প্রার্থী জেলা কমিটি ও প্রভাবশালী কোন নেতাকে ভুল বুঝিয়ে এই কমিটির কার্যক্রম স্থগিত করেছেন। যত যা হোক, আমি আওয়ামী লীগ ও আমার সংগঠনের নির্দেশ মেনে চলব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ফকিরহাট উপজেলা যুবলীগের

ফকিরহাট উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত

আপডেট টাইম : 05:57:28 pm, Tuesday, 23 April 2024