মোরেলগঞ্জ প্রতিনিধি
তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।মঙ্গলবার(২৩ এপ্রিল) সকাল ৭টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই টুপি মাথায় জায়নামাজ নিয়ে মাঠে জড়ো হন স্থানীয় মুসল্লিরা। নামাজে মোরেলগঞ্জ পৌরসভার তালুকদার মনিরুল হক সহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আলী ।
নামাজের ইমাম মাওলানা মোহাম্মদ আলী বলেণ, অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এই দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় আকাশের নিচে মাঠে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে। নামাজ শেষে আমরা মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছি।
আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। বৃষ্টির দেখা নেই । নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। দিন যায় প্রতিদিনই তাপমাত্রা বাড়তে থাকে বাগেরহাটে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বৃষ্টির প্রার্থনায় খোলা আকাশের নিচে নামাজ আদায়
বাগেরহাটে বৃষ্টির প্রার্থনায় খোলা আকাশের নিচে নামাজ আদায়
-
Reporter Name - আপডেট টাইম : 06:59:38 pm, Tuesday, 23 April 2024
- 206 বার
Tag :
বৃষ্টির প্রার্থনায়
জনপ্রিয় সংবাদ




















