Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:52:57 pm, Wednesday, 24 April 2024
  • 212 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে ও পুত্রবধু আহত হয়েছেন। স্বর্নালংকার ও নগদ টাকা লুটে নেওয়ারও অভিযোগ রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।আহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী জাহানারা বেগম ও তার ছেলে জহিরুল ইসলাম শেখ, জহিরুলের স্ত্রী লামিয়া বেগম। এ ঘটনায় আহত জহিরুল ইসলাম শেখের স্ত্রী বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামী করে বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছেন।মামলার আসামীরা হলেন, কাটাবুনিয়া এলাকার মোঃ মোস্তফা খান, সবুজ কাজী, ধরাধোয়া গ্রামের মোঃ টিটু খান, মোঃ সোহাগ খান ও মোঃ কালাম শেখ। আহত জহিরুল ইসলাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মোস্তফা খানের সাথে আমাদের বিরোধ ছিল। এর জেরে ৯ এপ্রিল সন্ধ্যায় মোঃ মোস্তফা খানসহ ৮-১০ লোহার রড, কুড়াল, রামদা, বাশের লাঠি নিয়ে ঘরের সামনে এসে আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার স্ত্রী ও মা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে।তাদের হামলায় আমার মাথা কেটে যায়, আমার স্ত্রী লামিয়া ও মা জাহানারা বেগম গুরুত্বর আহত হয়। হামলাকারীরা আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৫ হাজার ৬শ টাকা, আমার স্ত্রীর গলায় থাকা ৯৬ হাজার টাকা স্বর্নের চেন এবং মায়ের কানে থাকা ৪১ হাজার টাকার স্বর্নের দুল নিয়ে যায়। পরে তারা আমার ঘরের টিনের বেড়া ও কাঠের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ড্রয়ারে থাকা জমি বিক্রির নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। তারা শুধু আমাকে নয়, এলাকার আরও অনেককে এভাবে মারধর করেছে। আমি এই মারধরের কঠোর শাস্তি ও খোয়া যাওয়া টাকা এভং স্বর্নালংকার ফিরে চাই।অভিযুক্ত মোঃ মোস্তফা খান বলেন, আসলে জহিরুল ইসলাম শেখ মূলত মাদক ব্যবসায়ী। আমি তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর জহিরুলকে মেরেয়ে অন্য লোক। ফাসানোর জন্য আমার নামে মামলা দিয়েছে। আমি কাউকেকে মারধর করিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

আপডেট টাইম : 05:52:57 pm, Wednesday, 24 April 2024