বাগেরহাট প্রতিনিধি
“স্মার্ট লিগ্যালএইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪। রবিবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাঃ খালিদ হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে এর শুভ উদ্ধোধন করেন। পরে আদালতের প্রধান ফটক থেকে শুরু হয়ে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আদালত চত্বরে শেষ হয় ।
র্যালি শেষে জেলা আইনজীবি সমিতির সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গনি, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময়ে উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলি হাওলাদার ও ছায়া রানি শীল তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন।
আলোচনা সভার শেষে সেরা প্যানেল আইনজীবী হিসাবে ফৌজদারী মামলায় নিষ্পত্তিতে এ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান,পারিবারিক মামলায় নিষ্পত্তিতে অ্যাডভোকেট গোলাম মোর্তুজা সোহেল আহমেদকে, দেওয়ানী মামলায় নিষ্পত্তিতে এডভোকেট শেখ নূর মোহাম্মদ ও এডভোকেট অনিমা সিংহকে যৌথভাবে পুরস্কার প্রদান করা হয়। পরে সিভিল সার্জন অফিসের মাধ্যমে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 06:22:02 pm, Sunday, 28 April 2024
- 490 বার
Tag :
আইনগত সহায়তা দিবস
জনপ্রিয় সংবাদ



















