Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
৩০ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাগেরহাটে ৩ উপজেলায় ৩০ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:49:28 pm, Thursday, 2 May 2024
  • 205 বার

বাগেরহাট প্রতিনিধি
৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৩টি উপজেলায় ৩০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছন। বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়ন দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী ৩য় ধাপে বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলায় নির্বাচন হবে। ৫ মে এসব উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মেপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে, মোংলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যরা হলেন, মোঃ ইব্রাহিম হাওলাদার, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও সবুজ হাওলাদার পিঞ্জু। এছাড়া এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া শরণখোলয় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও মোঃ আসাদুজ্জামান মিলন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ৩টি উপজেলায় ৩০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা সব ধরণের ব্যবস্থা করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

৩০ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাগেরহাটে ৩ উপজেলায় ৩০ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট টাইম : 06:49:28 pm, Thursday, 2 May 2024