বাগেরহাট প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে প্রতীক পেয়ে ভোটের মাঠে নেমে পরেছেন বাগেরহাটের ৩টি উপজেলার ২৭ প্রার্থী। বৃহস্পতিবার (২ মে) দুপুরে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্ধের পর নির্বাচনে প্রচার-প্রচারনা শুরু করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে বাগেরহাটের ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ২৭ জন। এ তিন উপজেলায় বিএনপি-জামায়াত সমর্থক কোনো প্রার্থী নেই। যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক পেয়েছেন স্বপন কুমার দাস, মোটরসাইকেল প্রতীক পেয়েছেন সেখ ওয়াহিদুজ্জামান ও দোয়াত কলম প্রতীক পেয়েছেন ফজিলা বেগম। এছাড়া এ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শেখ মোস্তাহীদ উড়োজাহাজ, শেখ ইমরুল হাসান তালা, সৈয়দ অলিদ ইমন টিয়াপাখি ও মোঃ কাওসার আলী ফকির পেয়েছেন টিউবওয়েল প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম টিউবওয়েল ও আয়েশা সিদ্দিকা ফটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে এস,এম অহিদুজ্জামান আনারস, অশোক কুমার বড়াল মোটরসাইকেল ও আবু জাফর মোঃ আলমগীর হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এস,এম মাহতাবুজ্জামান তালা, মোঃ হাচান আলী সরদার মাইক ও কাজী আজমীর আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিবানী রানী বিশ্বাস ফুটবল, চারুবালা হীরা হাঁস ও সুলতানা মল্লিক কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান পদে শেখ নাসির উদ্দিন আনারস ও শাহীনুল আলম ছানা দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ নজরুল ইসলাম মিল্টন টিউবওয়েল, ফজলে রাব্বি তালা ও মনিরুজ্জামান চৌধুরী উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইলা বসু হাঁস, চম্পা ইসলাম সাথী সেলাইমেশিন, শারমিন ফুটবল ও রিনা পারভীন কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
রিটার্নিং অফিসার ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২১ মে বাগেরহাটের ৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন
বাগেরহাটে প্রতীক পেয়ে ভোটের মাঠে ৩ উপজেলার ২৭ প্রার্থী
-
Reporter Name - আপডেট টাইম : 06:00:26 pm, Thursday, 2 May 2024
- 355 বার
Tag :
ভোটের মাঠে
জনপ্রিয় সংবাদ










