Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মোহনের খাল পরিদর্শনে লিসেল ফিশার

চিতলমারীর মোহনের খাল পরিদর্শনে লিসেল ফিশার

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:08:52 pm, Saturday, 4 May 2024
  • 312 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার পুনঃখননকৃত মোহনের খাল রাজকীয় নেদারল্যান্ড সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অফিসার (বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপ) লিসেল ফিশার পরিদর্শন করেছেন। শুক্রবার (৩ মে) বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি গ্রামে এসে এ খাল পরিদর্শন করেন। সম্প্রতি রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সলিডারিডাড নেট এশিয়া ও সহযোগী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এর উদ্যোগে চলতি মৌসুমে দড়িউমাজুড়ি গ্রামে ২০২৬ মিটার দৈর্ঘ্যরে মোহনের খাল পুনঃখনন করা হয়। ক্লাইমেট স্মার্ট কৃষি ও পানি সাশ্রয়ী প্রযুক্তি অনুসরণ করে কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য খালটি স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের অংশগ্রহণে পুনঃখনন করা হয়েছে। ১২ টি দলের ১১২২ কৃষক পরিবার সরাসরি খালটি হতে উপকৃত হবেন বলে প্রকল্প অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান জানান।
এ উপলক্ষে রাজকীয় নেদারল্যান্ড সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অফিসার বাংলাদেশ, ভুটান ও মালদীপ লিসেল ফিশার, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কোচ নাদিয়া ভ্যানদে উইম ও তার সফরসঙ্গীসহ পুনঃখননকৃত খালটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, সলিডারিডাড- আইডবিøউআরএম প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ ইন্দু ভুষন রায়, খুলনা অফিসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, যশোরের কৃষিবিদ ড. নাজমুন্নাহার, সিনিয়র প্রো অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, সহযোগী এনজিও উত্তরণের কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, উপজেলা ক্লাস্টার অফিসার তন্দ্রা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সরেজমিনে খাল পরিদর্শনের পর স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের সাথে নেদা লিসেল ও নাদিয়া মতবিনিময় করেন। এসময় মুকুন্দ মন্ডল, ইন্দ্রানী বাড়ৈ, বৈশাখী বসু ও ভারতী হীরা খালটি খননের আগে ও পরে এলাকার কৃষি ও মৎস্য সম্পদের সমস্যা ও সম্ভাবনার বর্ননা করেন।
কর্মকর্তারা জানান, অন্যদিকে অপরাহ্নে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খলশী ইউনিয়নে সলিডারিডাড এর উদ্যোগে ২০২৩ সালে পুনঃখননকৃত ভাঙ্গারী খাল পরিদর্শন কালে লিসেল ফিশার ও নাদিয়াকে ভাঙ্গারী খাল খননের পূর্বের ও পরের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেনপানি ব্যবহারকারী দলের সদস্য পাপিয়া, সলিডারিডাড এর প্রকল্প অফিসার ধীমান গাইন ও ওয়াটার ক্লাস্টার অফিসার শুক্লা মন্ডল। পরে ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের ওয়াটারশেড কমিটির আয়োজনে ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) এস এম আশীস মোমতাজ। আলোচনা সভার পরে কাইনমারা মাইক্রো-ওয়াটারশেড পুনঃখনন উদ্বোধন করেন আশীস মোমতাজ। এসময় সলিডারিডাড এর তৈয়বুর রহমান, উত্তরণের ট্রেনিং অফিসার কৃষিবিদ নাবিলা আজহার, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর পলাশ, ইমরান, রাজীব, কামরুল, অপর্না প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বৃহত্তর খুলনা, যশোর ও নড়াইলের ১২ টি উপজেলায় মোট ৮০টি খাল পুনরুদ্ধারসহ পুনঃখনন করার পরিকল্পনা আছে বলে সলিডারিডাড এর কাছ থেকে জানা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোহনের খাল পরিদর্শনে লিসেল ফিশার

চিতলমারীর মোহনের খাল পরিদর্শনে লিসেল ফিশার

আপডেট টাইম : 02:08:52 pm, Saturday, 4 May 2024