নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমধাপে বাগেরহাটের কচুয়া ও রামপাল দুই উপজেলা কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠোনো হয়েছে। মঙ্গলবার (০৭ মে) দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়। প্রিজাইডিং অফিসাররা সরঞ্জমান নিয়ে ছুটছেন কেন্দ্রে। ব্যালট যাবে বুধবার সকালে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। অপরদিকে রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন।
দু’টি উপজেলার ১৭টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্রে, ৫৬৯ টি বুথে মোট ২লাখ ২৭ হাজার ৯ শত ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১৪ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। দুটি উপজেলায় ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র্যা বের ৪টি টিম ও ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকালে ব্যালট পাঠানো হবে। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে
বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে
-
Reporter Name - আপডেট টাইম : 05:49:13 pm, Tuesday, 7 May 2024
- 324 বার
Tag :
ব্যালট যাবে সকালে
জনপ্রিয় সংবাদ




















