নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন করে স্বাধীন শেখ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশু অসুস্থ হয়ে পড়েছেন। গেল বুধবার (১৫ মে) দুপুরে শিশু স্বাধীন শেখকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন বাবা-মা। তিন দিন ধরে চিকিৎসা চলছে তার। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন ।
অসুস্থ্য স্বাধীন শেখ কচয়া উপজেলার বাধাল গ্রামের লিটন শেখের ছেলে।
পরিবারের অভিযোগ, উপজেলার সাংদিয়া বাজারের সাথী ফার্মেসী থেকে রেনসিড নামের একটি গ্যাসের সিরাপ ক্রড করে বাচ্চাকে খাওয়ালে, সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীডদের পরামর্শে হাসপাতালে নিয়ে আসা হড শিশুটিকে।সিরাপটির বোতল ও মোড়ক পর্যালোচনাড দেখা যায়, রেমেক্স ল্যাবরেটরীজ (ইউনানী) বাংলাদেশের তৈরি সিরাপটি। সিরাপটির উৎপাদন তারিখ ২০২০ সালের সেপ্টেম্বর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে।শুক্রবার (১৭ মে) বিকেলে কথা হলে ওই শিশুর বাবা বাবা লিটন শেখ বলেন, স্বাধীন অসুস্থ্য হয়ে পড়লে সাংদিয়া বাজারের সাথী ফার্মেসী থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭ টাড একটি গ্যাসের ঔষধ ক্রড করি। ঔষধটি খাওয়ার পরে আমার বাচ্চা অসুস্থ্য হয়ে পড়ে। আমি ফার্মেসীর মালিক সমীর দাসকে জানালে তিনি বলেন টাকা ফেরত নিয়ে যাও। এতে কিছু হবে না।শিশুটির মা সাথী বেগম বলেন, ঔষধ খাওয়ার পরে বাচ্চার গায়ে জ্বর উঠে যাড। খুব অসুস্থ্য পড়লে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখনও আমার ছেলে হাসপাতালে ভর্তি। আমার বাচ্চাকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়ার বিচার চাই।
এদিকে ঔষধ বিক্রেতা সাথী ফার্মেসীর মালিক সমীর দাস বলেন, আমি একটি এ্যান্টাসিড ঔষধ বিক্রি করেছি। কিন্তু মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির কথা বলে, আমাকে হডরানির চেষ্টা করছে স্থানীড কিছু ব্যক্তি।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। শিশুটি এখন শঙ্কামুক্ত। তবে বাচ্চাদের ঔষধ সেবনের বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন, অসুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি
বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন, অসুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি
-
Reporter Name - আপডেট টাইম : 07:20:33 pm, Friday, 17 May 2024
- 375 বার
Tag :
মেয়াদ উত্তীর্ণ ঔষধ
জনপ্রিয় সংবাদ



















