বাগেরহাট প্রতিনিধি
আসন্ন ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্তে নেওয়া হয়েছে। তাদের দুজনকে নির্বাচনের সময় পর্যন্ত খুলনায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনের আগ পর্যন্ত ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এবং ডিবির ওসির দায়িত্ব অন্য কারও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক বরাবর নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে এ স্বিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে (২১ মে) বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটের দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির
-
Reporter Name - আপডেট টাইম : 07:20:11 pm, Monday, 20 May 2024
- 404 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










