চিতলমারী প্রতিনিধি
সাড়ে চার বছরের কালামানিক। ওজনে প্রায় পঁয়ত্রিশ মন। বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার ইয়াসিন আরাফাত ও জিহাদ আলমের খামারে বেড়ে ওঠা। বিশ থেকে একুশ দিন পর কোরবানির ঈদ। ঈদকে ঘিরে ব্যস্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার খামারীরা। খামারীর খামারে কি চমক আছে এটা জানার আগ্রহে থাকেন মানুষ। এবার চমক দেখাতে ‘কালামানিক’কে নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন ইয়াসিন আরাফাত ও জিহাদ আলম নামের দুই ভাই কালামানিকের দাম হাকা (চাওয়া) হয়েছে ১২ লাখ টাকা।
ইয়াসিন আরাফাত ও তার ভাই জিহাদ আলম জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের কাউয়ার পোল এলাকায় তাঁদের বসবাস। বাবার নাম মোর্শেদ আলম মোল্লা। পেশায় জিহাদ চাকুরীজীবি ও আরাফাত ব্যবসায়ী। দুই ভাই পাশাপাশি গরুর খামার করেন। সাড়ে চার বছর আগে ১ লাখ ৬০ হাজার দিয়ে খামারে ফ্রিজিয়ান জাতের একটি এঁড়ে বাছুর (পুরুষ) কিনে আনেন। আদর করে এটির নাম রাখেন ‘কালামানিক’। কালামানিককে তাঁরা দেশীয় ঘাস, খড়কুটো খাইয়ে পরম যতেœর সাথে লালন পালন করেছেন। সাড়ে চার বছরে কালামানিকের ওজন এখন প্রায় ১৪০০ কেজি (পঁয়ত্রিশ মন)। দাম হেকেছেন ১২ লাখ টাকা। কম-বেশী হলে এ বছরই তারা কালামানিককে বাজারজাত করবেন। তাই ক্রেতার অপেক্ষায় রয়েছেন তাঁরা। প্রয়োজনে ০১৬৭৪৪১৮৮৫৭ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল বলেন, এ উপজেলায় ৮৯৫ টি গবাদি পশুর খামার রয়েছে। কোরবানি উপলক্ষে খামারিরা পশু প্রস্তুত রেখেছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর রাখছি এবং সর্বাত্মক সহযোগিতা করছি। ইয়াসিন আরাফাত ও জিহাদ আলমের কালামানিক এ বছর প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছে। আমরা চাই খামারীরা নায্যম‚ল্য পাক।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
কালামানিক’র দাম হাকা হয়েছে ১২ লাখ, ক্রেতার অপেক্ষায় জিহাদ-আরাফাত
-
Reporter Name - আপডেট টাইম : 01:22:38 pm, Thursday, 23 May 2024
- 352 বার
Tag :
ক্রেতার অপেক্ষায়
জনপ্রিয় সংবাদ




















