বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লেমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর শান্তি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৩০মে) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি), বাগেরহাট জেলা শাখার উদ্যেগে আইডিইবি বাগেরহাট জেলা শাখার কার্যালয়ের সামনে এ শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লেমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালাম এর সভাপতিত্বে এ সময় সহ সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব শেখ মোঃ তানজির হোসেন, কাউন্সিলর সনৎ কুমার সাহা, যুগ্ম-সম্পাদক প্রান্ত রাহা, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহজাহান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বাগেরহাট জেলা শাখার বিভিন্ন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রকৌশল বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, এস.এস.সি. (ভোক) হাইস্কুলে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের জোরালো দাবি জানান।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে আইডিইবির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 04:16:44 pm, Thursday, 30 May 2024
- 127 বার
Tag :
জনপ্রিয় সংবাদ









