বাগেরহাট প্রতিনিধি
তামাক খাতে যে ট্যাক্স (রজস্ব) আদায় হয়, তামাক ব্যবহারকারী রুগীর চিকিৎসায় তার চেয়ে অনেক বেশী টাকা খরচ হয়। তামাক শারিরীক সক্ষমতা হ্রাস করে। মাননীয় প্রধান মন্ত্রীর তামাক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই তামাক বিরোধী সামাজিক প্রচারণা জরুরী। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সার্বিক সামাজিক সচেতনতা তামাক নিয়ন্ত্রনে অপরিহার্য। তামাক ব্যবহারের কুফল সম্পর্কে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাকজাত দ্রব্য বিক্রি করতে লাইসেন্স লাগবে। অনুমতি ছাড়া কোন তামাকজত পণ্য বিক্রি করা যাবে না। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। এজন্য সমন্বিত উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।’’ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ কথা বলেছেন। সোমবার দিনব্যাপী ধুমপান ও তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্র আইন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তামাক নিয়ন্ত্রন আইন ও প্রয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন এর সভাপতিত্বে এ কর্মশালায় জেলা কাস্কফোর্স কমিটির সকল সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন, ডিডিএলজি ফকরুল হাসান, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি বাকী তালুদার, আইনজীবী সমিতির সভাপতি এ,কে আজাদ ফিরোজ টিপু প্রমুখ।
এদিন বিকেলে অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ২৫০ শয্যা বাগেরহাট হাসপাতাল পরিদর্শন করেন। তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় ২৫০ শয্যা এ হাসপাতালের তত্তবাধায়ক ডা: অসীম কুমার সমদ্দার প্রয়োজনীয় লোকবল ও বিশেষজ্ঞ চিকিৎসক ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির তীব্র সংকটের চিত্র তুলে ধরেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
তামাক শারিরীক সক্ষমতা হ্রাস করে
তামাকে ট্যাক্সের আদায়ের টাকা বেশী খরচ হয় রুগীর চিৎসায়’
-
Reporter Name - আপডেট টাইম : 05:31:35 pm, Monday, 3 June 2024
- 551 বার
জনপ্রিয় সংবাদ




















