নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, আড়ুয়াকান্দি গ্রামে আজিজ খানের ছেলে আমির হামজা (০৭) ও বাকা খানের ছেলে মোঃ শফিউল্লাহ (০৮)। এর দুই জন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না। খুজতে খুজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ডোবায় থাকা ছোট মাছ ধরতে গিয়ে, পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিবারের সাথে কথা ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 08:29:13 pm, Wednesday, 5 June 2024
- 245 বার
Tag :
শিশুর মরদেহ
জনপ্রিয় সংবাদ




















