চিতলমারী প্রতিনিধি
মুজিবশতবর্ষ উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে এ প্রেস ব্রিফিং হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন এ প্রেস ব্রিফিং করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন সাংবাদিকদের জানান, আগামী ১০ জুন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১১টি গৃহ হস্তান্তর করে চিতলমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এউপজেলায় পাঁচ ধাপে মোট ৪৪১ টি গৃহ বরাদ্ধ পায়। যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে এ উপজেলায় ৩৩০ টি ঘর নির্মাণ শেষে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। পঞ্চম ধাপে ১১১টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যা আগামী ১০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করবেন।
ইউএনও আরও জানান, উপকারভোগীদের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে যাতায়তের জন্য রাস্তা, ঘাট আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয় করে দেয়া হচ্ছে। এছাড়া আরও পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। একই সঙ্গে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে নলকুপ বসানো হচ্ছে।প্রেস ব্রিফিংয়ে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং
চিতলমারী উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং
-
Reporter Name - আপডেট টাইম : 06:00:25 pm, Thursday, 6 June 2024
- 177 বার
Tag :
প্রেস ব্রিফিং
জনপ্রিয় সংবাদ




















