বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি পিযুষ কান্তি মজুমদার সহ ৮জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুজা উদযাপন কমিটির নেতার উপর হামলা ও সংখ্যলঘু সম্প্রদয়ের লোকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সহিংসা রুখতে টহল জোরদার করেছে পুলিশ । পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে আতংক।
রোববার মোংলা উপজেলা পরিষদের নির্বাচর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরই উপজেলা জুড়ে পরাজিত প্রার্থীর নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলাসহ নানা ধরনের তান্ডব চালাতে থাকে। সকালে চাঁদপাই ইউনিয়নের পাগলের মোড়ে মোংলা পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের সমর্থক পিযুষ কান্তি মজুমদারের উপর এক ইউপি চেয়ারম্যানের ভাই হাবিবের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় প্রতিপক্ষরা পরাজিত প্রার্থীর লোকদের উপর হামলা ও মারধর চালায়। এতে বিভিন্ন স্থানে অন্তত ২০ জন কমবেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুপুর পর্যন্ত নারী পুরুষ মিলে ৮ জন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে পূজা উদযাপন কমিটির নেতার উপর হামলা ও স্থানীয় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে পূজা উদযাপন ও হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের নেতারা। দুপুরে পৌর মার্কেটের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, নির্বাচন পরবর্তি হামলা ও সহিংসতা রোধে পুলিশ বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে। সহিংসতা ও হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানায় ওসি কে এম আজিজুল ইসলাম।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
নির্বাচন পরবর্তী সহিংসতা
হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা
-
Reporter Name - আপডেট টাইম : 07:00:05 pm, Monday, 10 June 2024
- 274 বার
Tag :
মানবন্ধন
জনপ্রিয় সংবাদ









