চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর বাবুগঞ্জ বাজারের প্রভাবশালী নাজমুল হক টিপুর (৪৫) বিরুদ্ধে সরকারি গাছ চুরির অভিযোগ উঠেছে। নাজমুল হক টিপু উপজেলার চরশৈলদাহ গ্রামের আফজাল শেখের ছেলে ও চিতলমারী উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক। চুরিকৃত গাছ করাতকলে (স্মিলে) চেরাই করতে আনলে স্থানীয়রা গাছসহ ওই নেতাকে আটক করে। পরে জনতার তোপের মুখে করাতকলে গাছ ফেলে সে পালিয়ে যায়। খবর পেয়ে সোমবার (১০ জুন) বিকেলে বন বিভাগের লোকজন ওই গাছ উদ্ধার করেছেন। এ ঘটনায় বন কর্মকর্তা চিম্ময় মধুু ওই নেতা নাজমুল হক টিপুর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন।
বাবুগঞ্জ বাজার এলাকার ছিদ্দিক মিয়া, চা দোকানী মোহসীন ও বাচ্চু শেখ বলেন, ‘প্রভাবশালী নাজমুল হক টিপু বাবুগঞ্জ বাজার এলাকার ত্রাস। সে ইয়াবা সেবনসহ বিভিন্ন অপকর্মে জড়িত। সম্প্রতি তাঁর ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। তাঁর বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাধে বন বিভাগের গাছ রয়েছে। সেখান থেকে টিপু গোপনে বহু গাছ চুরি করে বাড়ির ফার্নিচার ও আসবাবপত্র তৈরি করেছে। রবিবার (৯ জুন) সকালে সে সরকারি ওই জায়গার একটি নিম গাছ চুরি করে কেটে এসকেন্দার আলীর স্মিলে চেরাই করতে নেয়। সন্দেহ হলে আমরাসহ লোকজনে মিলে ওই গাছ আটক করি। এ সময় জনতার তোপের মুখে টিপু স্মিলে গাছ রেখে পালিয়ে যায়। পরে আমরা বন বিভাগে খবর দিলে তারা এসে গাছ উদ্ধার করে নিয়ে গেছে।’
নাজমুল হক টিপু সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটাতো মানুষ বলছে ঝড়ে পড়া গাছ। তাই কেটেছি। বন বিভাগ মামলা করলেই কি, মামলা হয়ে যাবে? ’
মঙ্গলবার (১১ জুন) দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ এসএফএনটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) চিম্ময় মধু বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চুরিকৃত গাছ উদ্ধার করেছি। এ ঘটনায় নাজমুল হক টিপুর বিরুদ্ধে ফরেষ্ট আইনে মামলা দায়েরের জন্য আমাদের অফিসের আনোয়ার হোসেনকে নির্দেশ দিয়েছি।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
চুরিকৃত সরকারি গাছ উদ্ধার, বন কর্মকর্তার মামলার নির্দেশ
চিতলমারীতে চুরিকৃত সরকারি গাছ উদ্ধার, বন কর্মকর্তার মামলার নির্দেশ
-
Reporter Name - আপডেট টাইম : 03:58:47 pm, Tuesday, 11 June 2024
- 164 বার
জনপ্রিয় সংবাদ










