বাগেরহাট প্রতিনিধি,
মোংলায় নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ উঠেছে এক ইউ,পি সদস্যের বিরুদ্ধে। গত সোমবার সকালে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইমারি গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন প্রভুদান হালদার শিমন (৪০) নামের এক ব্যক্তি। হামলাযর নেতৃত্ব দেন ঐ এলাকার ই ইউ,পি সদস্য দুর্জয় হালদার। প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা নির্বাচনের জের ধরে স্থানীয় চাঁদপাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য দুর্জয় হালদারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল সিমন হলদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিমন হালদার কে মারপিট করে। গত রবিবার উপজেলা নির্বাচনে চিংড়ি প্রতিক নিয়ে আবু তাহের হাওলাদার চেয়ারম্যান পদে জয়যুক্ত হন। অভিযুক্ত ইউ,পি সদস্য দুর্জয় হালদার ছিলেন চিংড়ি প্রতীকের সমর্থক। আহত সিমন হালদার চিংড়ি প্রতীকের বিরোধিতা করায় ক্ষিপ্ত হয়ে ইউ,পি সদস্য দুর্জয় হালদার দলবল নিয়ে শিমন হালদারের উপর হামলা চালায় বলে জানা যায়। এ সময় স্থানীয়রা আহত শিমন হালদারকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার শিকার শিমন হালদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত শিমন হালদারের স্ত্রী লাবনী হালদার বাদী হয়ে দুর্জয় হালদার সহ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে দূর্জয় হালদার জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিমন হালদারের স্ত্রী লাবনী হালদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















