নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বাদল জোমাদ্দার ও তার সহযোগিদের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ক্ষতিগ্রস্থ জমির মালিক মাছ ব্যবসায়ী আঃ রহিম হাওলাদার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন।
তিনি বলেন, ২০১৯ সালে উপজেলার আমড়াগাছিয়া মৌজায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিলনের মালিকানাধীন ৫১.৫০ শতক জমি কবলা মূলে ক্রয় করি। এরপর থেকে শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছিলাম। ওই জমিতে আল আমিন ও পুতুল বেগম ভাড়া থাকতেন। কিন্তু ২০২৩ সালের ২১ জুন প্রভাবশালী শাজাহান বাদল জোমাদ্দার, জামাল বয়াতি ও জিয়া উদ্দিন একই দাগ থেকে ২৪.৮২ শতক জমি ক্রয় করেন। এরপর থেকে তারা আমার জমি দখলের জন্য তারা পায়তারা করে আসছে। তাদের দলিলে যে চৌহর্দি রয়েছে, তা আমার জমির বিপরীতে। অর্থ্যাৎ আমার জমি সাইনবোর্ড বগী সড়কের পশ্চিম পাশে আর চৌহর্দি অনুযায়ী তাদের জমি পূর্ব পাশে। এরই ধারাবাহিকতায় সোমবার(২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শাজাহান বাদল জোমাদ্দার, জামাল বয়াতি ও জিয়া উদ্দিনের নেতৃত্বে জাহাঙ্গীর শিকদার, সাগর জোমাদ্দার, সাইফুল ইসলাম শুভসহ ২৫-৩০ জন আমার ওই জমিতে প্রবেশ করে ঘর-বাড়ি ভাংচুর করে ও লুটতরাজ চালায়। ভাড়াটিয়াদের মারপিট করে ঘর থেকে বের করে দেয়। ওই ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা এবং ভাংচুর করে অন্তত এক লক্ষ টাকার ক্ষতি করে। দ্বিতীয় দফায় (মঙ্গলবার) সকালে ওই জমিতে থাকা অণ্য একটি ঘর ভাংচুর করে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘর ভাংচুর বন্ধ করে দেয়। তারা এখনও আমার জমি দখল করে আছে। আমি যেকোন মূল্যে আমার জমি ফিরে চাই।
এ বিষয়ে রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বাদল জোমাদ্দার বলেন, আমি কারও জমি দখল করিনি। আমি ওই জমি ক্রয় করেছি। জমিতে থাকা আগাছা পরিস্কার করেছি শুধু। যদি তার কোন অভিযোগ থাকে তাহলে ইউনিয়ন পরিষদে শালিস মীমাংসার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, দুই পক্ষই জমিটি দাবি করেন। ঘটনাস্থলে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। জমি-জমার বিষয় দুই পক্ষকে দলিলসহ জমি সংক্রান্ত কাগজ দেখে শালিসের মাধ্যমে মীমাংসা করে নিতে বলা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 04:55:24 pm, Tuesday, 25 June 2024
- 352 বার
Tag :
জমি দখল
জনপ্রিয় সংবাদ




















