নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজাহার শেখ (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৫ জুন) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এদিন বিকেলে জমি সংক্রান্ত বিরোধের ভাতিজা, ভাবি ও ভাতিজির হামলায় গুরুত্বর আহত হয় আজাহার শেখ। এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া মাহমুদ বাদী হয়ে তিনজনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন,নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম।
নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সাথে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিবাধ ছিল। এই বিরোধের সোমবার আসরের পরে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের উপর হামলা করে। এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, বাগেরহাট জেলা হাসপাতালে নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া মাহমুদ বাদী হয়ে তিনজনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী চাচা নিহত
-
Reporter Name - আপডেট টাইম : 04:58:04 pm, Tuesday, 25 June 2024
- 201 বার
Tag :
ব্যবসায়ী চাচা নিহত
জনপ্রিয় সংবাদ




















