বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় নদীতে মাছ ধরতে গিয়ে মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪’টায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বঙ্গবন্ধু ঘষিয়াখালী নৌ চ্যানেলে এঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও মোংলা নৌ পুলিশের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রেখেছে। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আঃ রশিদ শেখের ছেলে।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম মহিদুলের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুটদিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জেলের মধ্যে তরিকুল শেখ নামে এক জেলে সাতরিয়ে নদীর তীরে আসতে সক্ষম হলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে শনাক্ত করণের কাজ চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিদুল শেখের৷সন্ধান মেলেনি।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















