নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়নের বোর্ডের ৭৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করতে প্রকৃত লিজগ্রহনকারী পরিবারের ৫ সদস্যকে বেধরক মারধর করেছেন প্রতিপক্ষরা। প্রতিপক্ষের মারধরে আহত একই পরিবারের ৫ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবারও মারধরের শঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের অন্য সদস্যরা।বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শরণখোলা উপজেলার পূর্ব রাজৈর গ্রামের কারী আব্দুল হামিদের মেয়ে মনিয়ারা আক্তার।
তিনি বলেন, দীর্ঘ ২০ বছর যাবৎ শরণখোলা উপজেলার আমরাগাছিয়া মৌজায় পানি উন্নয়ন বোর্ডের ৭৫ শতক জমি লিজ নিয়ে মাছ চাষ করছেন তারা। এই মৎস্য ঘেরের মাছ বিক্রি করে তাদের সংসার চলে। দুই মাস আগে স্থানীয় প্রভাবশালী আবু গাজি ও স্থানীয় ওয়ার্ড আয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল গাজী তাকে ঘের থেকে সরে যাওয়ার হুমকি ধামকি দেয়। এর ধারাবাহিকতায় হুমকি দেওয়ার কিছু দিন পর আবু গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল এসে তাদের ঘেরের নেট-পাটা তুলে ফেলে, তার ঘেরের মাছ নষ্ট করার চেষ্টা চালায়। বাঁধা দিলে গালিগালাজ করে চলে যায়। এক পর্যায়ে গেল শুক্রবার সকালে আবু গাজী ও রাসেল গাজীর নেতৃত্বে নূরু গাজি, সাইফুল গাজি , রিয়াদুল ইসলাম, রাজু গাজি , নাহিদ গাজি ,ডালিম গাজি , সেবাহান খা, রাসেল গাজি, মজিবার ফরাজি, নেয়ামুলসহ ২৫-৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ঘের ছেড়ে দিতে বলে। জোর করে জমি দখল করবে নাকি এটা বললেই, রাসেলগাজী ও তার লোকজন মনিয়ারা আক্তারের বাবাসহ পরিবারের সকলকে এলোপাথারি মারধর শুরু করে। লাঠি দিয়ে পিটানোর পাশাপাশি ধারালো দা ও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।
তাদের হামলায়, মনিয়ারার বাবা কারী আব্দুল হামিদ, বড় বোন হামিদা বেগম, ছোট বোন নাছিমা আক্তার, মা রহিমা বেগম, ভাবি লিপি বেগ ও লিমা বেগম গুরুত্বর আহত হয়। মারপিটের পরে হাসপাতালে যেতেও বাঁধা প্রদান করে হামলাকারীরা।পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আমাদের হাসপাতালে যেতে সহযোগিতা করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় আহতদের মধ্যে বাবা কারী আব্দুল হামিদ, বড় বোন হামিদা বেগম, ছোট বোন নাছিমা আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মারধর করার সময় ওরা আমার ও আমার বোনের গলায় থাকা দুটি স্বর্নের চেইন ছিড়ে নিয়ে যায়।
মনিয়ারা আক্তার আরও বলেন, এঘটনা শরণখোলা থানায় জানালেও কোন প্রতিকার পাইনি। পরে আদালতে মামলা দায়ের করেছি। রাসেল গাজী ও তার লোকজন এখনও আমাদের মারধরের হুমকি দিচ্ছে। জমি না ছাড়লে মেরে ফেলবে। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীণতায় ভুগছি। আমরা এই হামলাকারীদের বিচার চাই।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রাসেল গাজী বলেন, মারধরের সময় আমার দুই ভাইও আহত হয়েছে। মূলত আমাদের জমি তারা উল্টো দখল করে খেতে চায়। এজন্যই মনিয়ারা আক্তার ও তাদের লোকজনের সাথে জমি নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা মূলত সুষ্ঠ সমাধান চাই।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে জোরপূর্বক জমি দখল একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম
-
Reporter Name - আপডেট টাইম : 08:55:38 pm, Saturday, 29 June 2024
- 182 বার
Tag :
পিটিয়ে জখম
জনপ্রিয় সংবাদ



















