Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে মোরেলগঞ্জে বসতঘর ভাংচুর ও লুটপাট

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:37:30 pm, Friday, 5 July 2024
  • 303 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়াটিয়া দিয়ে আপন বোনের বসতঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় বিধবা শ্যামলী বেগমের বসতঘর ভাংচুর করা হয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ শ্যামলী বেগম বাদি হয়ে আপন বোন লাকী ইয়াসমিনসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযানে মাঠে নেমেছেন।ক্ষতিগ্রস্থ শ্যামলী বেগম বলেন, বছর তিনেক আগে স্বামী মারা যাওয়ার পর থেকে আমার বাবার দেওয়া ১০ কাঠা জমির ওপর বসতঘর তৈরী করে দুই ছেলে নিয়ে বসাবস করি। মেঝ বোন লাকী ইয়াসমিন আমার বাড়ির পিছনে বসাবস করেন। সে আমার বসতবাড়ি ছেড়ে দিয়ে অদল-বদল করে নিতে বলে। রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরে আমার বসতঘর উচ্ছেদসহ নানা হুমকি ধামকি দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫ জনের ভাড়াটিয়া বাহিনী নিয়ে ঘরে ঢুকে আমাকে ও দুই ছেলেকে বেধে ফেলে আটকে রাখে। পরে প্রায় ৪ঘন্টা তান্ডব চালিয়ে পুরো বসতঘরের মালামাল লুটপাট চালায় এবং ভাংচুর করে ঘরের আসবাবপত্র আশেপাশে ফেলে দেয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। সকালে আমি ছাড়া পেয়ে থানায় গিয়ে পুলিশকে জানালে পুলিশ সরেজমিনে আসে। এখন ছেলেদের নিয়ে কোথায় থাকবো বলতে পারছি না। আমি এঘটনায় জড়িত সকলের বিচার দাবি করছি।তবে এবিষয়ে কথা বলার জন্য লাকী ইয়াসমিনের সাথে যাগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধের কারনে এক বোন অপর বোনকে উচ্ছেদের জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ শ্যামলী বেগম বাদি হয়ে আপন বোন লাকী ইয়াসমিনসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে মোরেলগঞ্জে বসতঘর ভাংচুর ও লুটপাট

আপডেট টাইম : 07:37:30 pm, Friday, 5 July 2024