নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে বিএসটিআই‘র অনুমোদন ছাড়া নোংলা পরিবেশে পানি উৎপাদন ও বিক্রির অপরাধে খান জাহান আলী ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।রবিবার (০৭ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বিএসটিআই‘র অনুমোদন ছাড়া ও বিক্রির অপরাধে খান জাহান আলী ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি বলেন,প্রতিষ্ঠানটির বিএসটিআই‘র লাইসেন্স ছিল না। এখানে স্বযংক্রিয় পদ্ধতিতে পট পরিস্কারের ব্যবস্থা না থাকা এবং নোংড়া পরিবেশে পানি উৎপাদন ও বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়। এর আগেও এই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















