বাগেরহাট প্রতিনিধি :
‘পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে’ -স্লোগানকে সামনে রেখে
বাগেরহাটে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের আয়োজনে সোমবার ( ৮ জুলাই) মোংলা উপজেলার মাকোড়ঢোন ব্রিজ স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন,বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ উপ-মন্ত্রী বেগম হাবিবুর নাহার ।এসময় অন্যান্যদের মধ্যে মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,কোডেকের বাগেরহাটঅঞ্চলের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুলইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সাধারন সম্পাদক নুর আলম, কোডেকের প্রকল্পব্যবস্থাপক রাগিব আহসান, জোনাল ব্যবস্থাপক মাহবুব আলম, বিএসআরএম গ্রুপের আঞ্চলিকপ্রধান আবু জাফর সিদ্দিকসহ কোডেকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দউপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, উপকুলীয় জেলা বাগেরহাটে প্রচুর বৃক্ষ রোপন করা প্রয়োজন। যার যারস্থানথেকে বৃক্ষ রোপনে এগিয়ে আসা উচিৎ। পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবমোকাবেলায় এক লক্ষ বৃক্ষ রোপনের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসার দাবী রাখে। গাছের যত্ন,পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীগণ সঠিকভাবে দায়িত্ব পালননের মাধ্যমেতারা নিজ নিজ বাড়িতে গাছ লাগাতে উৎসাহি হবে।কোডেকের বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান বলেন,কোডেকের পরিচালককাজী ওয়াফিক আলনের নেতৃত্বে বাগেরহাটে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষফলদ ও বনজ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। শুধু গাছের চারা রোপন করেই শেষ নয়, এসব চারা রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে কোডেকের উদ্যোগে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
-
Reporter Name - আপডেট টাইম : 03:32:22 pm, Monday, 8 July 2024
- 271 বার
Tag :
বৃক্ষ রোপন কর্মসূচী
জনপ্রিয় সংবাদ










