বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলী ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা যায়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মনোয়ার বেগম (৪৫) নামের এক নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, সকাল পৌনে ৭টার দিকে রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রæতগতির দোলা নামের আরেকটি বাস এটিকে সজোরে ধাক্কা দিলে বাসের ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, দূর্ঘটনার পর ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান ওসি।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত,আহত ৫
-
Reporter Name - আপডেট টাইম : 06:04:38 pm, Saturday, 13 July 2024
- 553 বার
Tag :
সড়ক দুর্ঘটনায় নিহত
জনপ্রিয় সংবাদ










