নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে সড়কের উপর যাত্রীবাহী বাস উল্টে এক নারী যাত্রী নিহত ও ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দূর্ঘটনা কবলিত বাসটি খুলনার রুপসা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্প এলাকায় পৌছে একটি গাড়িকে অতিক্রম করার সময় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। বাসে থাকা বেশিরভাগ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তবে এখনও ওই নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়কের উপর থেকে দূর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নুরুজ্জামান।
তিনি বলেন, নিহত নারীর মরদেহ থানায় রয়েছে। তার পরিচয় এখন পাওয়া যায়নি। পরিচয় জানার জন্য আমরা চেষ্টা করছি। সড়কের উপর থেকে দূর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতরা ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে নারীর মৃত্যু, ১৩ যাত্রী আহত
-
Reporter Name - আপডেট টাইম : 07:10:13 pm, Sunday, 28 July 2024
- 491 বার
Tag :
নারীর মৃত্যু
জনপ্রিয় সংবাদ




















