Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:25:40 pm, Wednesday, 31 July 2024
  • 314 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট ৩০ জুলাই মঙ্গলবার  বিকাল চারটায় বাগেরহাট জেলা জজ আদালতের সভাকক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির ২২০ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।  বিজ্ঞ  জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান   মোঃ আশরাফুল  ইসলাম মাসিক সভার সভাপতিত্ব করেন।উক্ত মাসিক সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিজ্ঞ বিচারক  জেলা জজ রোজিনা আক্তার,
 যুগ্ম দায়রা জজ জনাব খুরশীদ আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ,বাগেরহাট জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান  ,বাগেরহাট পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত সভায় বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি  একে আজাদ ফিরোজ টিপু তার বক্তব্য বলেন, বাগেরহাট জেলা প্যানেল আইনজীবীগণ সঠিক ও সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন এজন্য তিনি প্যানেল আইনজীবীদের ধন্যবাদ জানান। এছাড়া বাগেরহাটের সকল উপজেলায় পর্যায়ক্রমে সেমিনার আয়োজনের এবং বিলবোর্ড স্থাপনের প্রতি আহ্বান জানান।উক্ত মাসিক সভায় জেলা সরকারি বেসরকারি এবং এনজিও প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির  চেয়ারম্যান এবং  সিনিয়র জেলা ও দায়রা জজ  মোঃ আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন, জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে কোন নাগরিক আইনগত পরামর্শ পেতে পারে, যে কোন নাগরিক মামলা না করে বিকল্প উপায়ে আপসযোগ্য বিরোধ নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড অফিসের সহায়তা নিতে পারে, দরিদ্র-অসহায় মানুষ সরকারি খরচে মামলা দায়ের করতে পারে। তবে এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে   আইনগত সহায়তা কার্যক্রমের ব্যাপক প্রচারণা দরকার।  সভায় বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদনসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।আগামী মাসের মধ্যে বাগেরহাট জেলার কারাগারে একটি সচেতনতামূলক সেমিনার  এবং বাগেরহাটের দুইটি উপজেলায় দুইটি সেমিনার করার সিদ্ধান্তসহ আরো বেশ কিছু কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাট জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 06:25:40 pm, Wednesday, 31 July 2024