Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকের ক্যামেরা ভাংচুর

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:31:43 pm, Sunday, 4 August 2024
  • 489 বার

Oplus_131072

বাগেরহাট প্রতিনিধি,

সরকার পতনের ১দফা দাবিতে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে তিন সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার সকাল পৌনে এগারো টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের সামনের মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সরকার দলীয় কিছু লোক বাধা প্রদান করলে শুরু হয় সংঘর্ষ। এ সময় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাংচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে আবারো সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে।
বিক্ষোভ মিছিলের সময় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন কালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে ও ছবি তুলতে বাধা প্রদান করে। এতে ঢাকা পোস্টের বাগেরহাট প্রতিনিধি আবু তালেব ও প্রতিদিন বাংলাদেশের বাগেরহাট প্রতিনিধি সোহেলসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় তারা বাংলাটিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয় ও ভেঙে ফেলে।

Oplus_131072

এ দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা, ভাগা এলাকায় দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ব্যাপক ভাংচুর ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, পৌনে এগারোটার দিকে কিছু দুস্কৃতিকারী ডিসি অফিসের সামনে সমাবেত হয়। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে। এখনো পর্যন্ত কোন হতাহত ও আটকের সংবাদ পাওয়া যায়নি বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকের ক্যামেরা ভাংচুর

আপডেট টাইম : 06:31:43 pm, Sunday, 4 August 2024