চিতলমারী প্রতিনিধি
‘বিশৃংখলা না করি, সর্বত্র শান্তি বজায় রাখি।’এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল ও পথ সভা করেছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৬ টায় এ মিছিল ও পথ সভা হয়। শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটি টাকার ব্রীজে এসে শেষ করে।
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমজান শেখ, মতিউর রহমান, ফারহানা লিয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুবায়ের আরাফাত ও ফজলে রাব্বি শাকিল।সভায় বক্তারা বলেন, ‘এ স্বাধীনতা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। এটা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মারামারি হানাহানি না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সহাবস্থানে চলব। এ জন্য ছাত্র সমাজসহ সকলকে এগিয়ে আসতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, ঢাকা কলেজের হোসাইন তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাগর তালুকদার, বিভাষ হালদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সোহাগ, সুমনা, হাফিজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, আয়াতুল্লাহ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুয়াদ, কালিদাস বড়াল স্মৃতি কলেজের মোঃ তারেক শেখ, আফসানা ইসলাম ও শেরে বাংলা কলেজের শেখ মেরাজ সোহেল অভি প্রমূখ।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও পথ সভা
-
Reporter Name - আপডেট টাইম : 06:06:12 pm, Friday, 9 August 2024
- 199 বার
জনপ্রিয় সংবাদ










