Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বিএনসিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:20:12 pm, Saturday, 10 August 2024
  • 126 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি)’র সদস্যরা কাজ করছেন। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বাগেরহাট শহরের ট্রাফিক মোড়, দশানী, সাধনার মোড়, ভিআইপি মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনেসহ বিভিন্ন স্থানে বিএনসিসির সদস্যদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। বেনসিলসির সদস্যদের সাথে যোগ দেয় সাধারণ শিক্ষার্থী, কাব স্কাউট ও রেড ক্রিসেন্ট এর সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি যানবাহন চালক ও পথচারীরা।বাগেরহাট ট্রাফিক মোড় এলাকায় দায়িত্ব পালন করা বিএনসিসির ক্যাডেট মিথুন সরদার বলেন, স্যারদের নির্দেশে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সরকারি পিসি কলেজ, মহিলা কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিটের ক্যাডেটরা বাগেরহাটের বিভিন্ন স্থানে কাজ করছে। আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও কাজ করছে। যানবাহন চালক ও পথচারীরা আমাদের নির্দেশনামতই কাজ করছেন।রুহুল আমিন নামের এক ইজিবাইক চালক বলেন, শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা খুবই খুশি। তারা খুব সুন্দরভাবে সড়কে যান চলাচল স্বাভাবিক রেখেছে। এভাবে থাকলে সড়কে তেমন কোন বিশৃঙ্খলা হবে না বলে উল্লেখ করেন।এদিকে বেলা ১১ টার দিকে বিএনসিসির সদস্যদের খোঁজখবর নিতে আসেন বিএনসিসি ২২ ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম। এসময় তিনি বিএনসিসির সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। তিনি বলেন, পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা এখন স্বাভাবিক দায়িত্ব পালন করছে না। তাই বিভিন্ন স্থানে বিএনসিসি‘র ক্যাডেটরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ স্বাভাবিক কাজে না ফেরা পর্যন্ত বিএনসিসি ক্যাডেটরা কাজ করবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বিএনসিসি

আপডেট টাইম : 06:20:12 pm, Saturday, 10 August 2024