চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে হিরম্ময় বড়াল সুব্রত (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হিরম্ময় বড়াল সুব্রত চরবানিয়ারী দক্ষিণপাড়া গ্রামের সুদেব বড়াল ও গীতা বড়াল দম্পতির একমাত্র সন্তান। বুধবার (১৪ আগস্ট) বিকেলে নিজ বাড়ির আঙিনায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাকে হারিয়ে নির্বাক বাবা-মা। স্ত্রী অর্চনা পাগল প্রায়। সুব্রতের ৫ বছরের মেয়ে হিয়া বড়ালের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নিহতের প্রতিবেশী পরিমল বৈরাগী, জগদীশ রানা ও নারায়ন মধু জানান, হিরম্ময় বড়াল সুব্রত ডিগ্রীতে (বিএ) পড়াশুনা করতেন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জীবিকার তাগিদে পড়াশুনার পাশাপাশি স্থানীয় ডিস ব্যববসায়ী অরুন কুমার বসুর ডিস লাইনে ৮ হাজার টাকা বেতনে কাজ করতেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি খুঁটিতে তিনি কাজ করতে ওঠেন। এ সময় তিনি পা ফসকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে এদিন বিকেলে তার মৃত্যু হয়।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, সোনাডাঙ্গা থানা এলাকায় হিরম্ময় বড়াল সুব্রতর মৃত্যু হওয়ায় ওই থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কেউ কোন অভিযোগ করেননি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু
-
Reporter Name - আপডেট টাইম : 07:06:28 pm, Wednesday, 14 August 2024
- 207 বার
Tag :
যুবকের মৃত্যু
জনপ্রিয় সংবাদ




















