বাগেরহাট প্রতিনিধি
ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় শহীদ মিনার চত্তরে এসে শেষ করা হয়।এসময় জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শমসের আলী মোহন, আবুল কালাম অজাদ বুলু, মেহেবুবুর হক কিশোর, সিরাজুল ইসলাম, জাসাস এর সভাপতি মো কামরুজ্জামান, জিয়া পরিষদের আহবায়ক হাসিবুল রহমান, যুবদল নেতা সাজ্জাত হোসেন, শেখ ওমর আলী মুন্না, আয়ুব আলী বাবু, ছাত্র দল সভাপতি ইমরান খান সবুজ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বিপুল ঢালী, নিত্ব্য রঞ্জন ঘোষসহ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান। আগামী দিনে সনাতনী সম্প্রদায়ের মানুষের কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ
-
Reporter Name - আপডেট টাইম : 05:59:37 pm, Saturday, 17 August 2024
- 489 বার
জনপ্রিয় সংবাদ










