নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে আরিফ ঢালী নামের স্থানীয় এক সংবাদ কর্মীকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। আহত আরিফ ঢালি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ আগস্ট) রাতে চুলকাঠি বাজারে এই ঘটনা ঘটে।আহত আরিফ ঢালী বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের আশ্বাব ঢালীর ছেলে। সে দৈনিক সময়ের খবর পত্রিকার সিএন্ডবি বাজার প্রতিনিধি ও চুলকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।আহত সাংবাদিক আরিফের বাবা আশ্বাব ঢালী বলেন, গেল কয়েকদিন ধরে সিএন্ডবি বাজার এলাকার বাসিন্দা বিএনপি নেতা পরিচয় দেওয়া সাইফুজ্জামান বাবু ও তার লোকজন চুলকাঠি বাজারের সুগন্ধি এলাকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের উপর নানা অত্যাচার করছে। শনিবার সন্ধ্যায় সাইফুজ্জামান বাবুর ছেলে মাসুদ আমার ভাইয়ের ছেলে তন্ময়কে বেধরক মারধর করে। বিষয়টি জানতে আমার ছেলে আরিফসহ কয়েকজন বাজারে যাই। সাইফুজ্জামান বাবু ও তার লোকজনের সাথে কথা হয়। কথা বলে ফিরে আসার সময় সাইফুজ্জামান বাবুর খালাতো ভাই রাজন, বাবুর ছেলে মাসুদসহ কয়েকজন আমাদের উপর হামলা করে। হামলাকারীরা আমাদেরকে মারধর করে এবং আরিফকে ছুরি মেরে দেয়। হামলাকারীরা আরিফের মোটরসাইকেলও ভেঙ্গে ফেলেছে। পরে আমরা আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।তিনি আরও বলেন, আমার ছেলের অবস্থা ভাল না, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে। সাইফুজ্জামান বাবু, তার ছেলে ও ভাই-ই আমার ছেলেকে মেরেছে আমি তাদের বিচার চাই।এ বিষয়ে সাইফুজ্জামান বাবু‘র কাছে জানতে তাইলে তিনি বলেন, আরিফ ও তার বাবাসহ কয়েকজন বাজারে এসেছিল। তখন হয়ত ব্যবসায়ীরা হামলা করেছে তাদের উপর। বিএনপি‘র কোন পদে আছেন জানতে চাইলে সাইফুজ্জামান বাবু বলেন, আপনি আমার দলীয় লোক, আপনাকে পদ বলব কেন। আর আরিফ ও তার বাবার উপর আমরা হামলা করিনি।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সাংবাদিককে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি
-
Reporter Name - আপডেট টাইম : 01:16:26 pm, Monday, 19 August 2024
- 142 বার
Tag :
সাংবাদিককে ছুরিকাঘাত
জনপ্রিয় সংবাদ




















