নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের অফিস থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এসময়, কয়েক বোতল মদ ও ২৮ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, এক বোতল কেরু মদ, হাফ বোতল বিদেশী মদসহ গাজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অভিযান চালিয়ে বিদেশী মদের দুটি বোতল এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, চেয়ারম্যানের সংশ্লিষ্টতা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের মাঝামাঝি সময়ে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে চাকশ্রী বাজার এলাকায় বঙ্গবন্ধু গণ পাঠাগার তৈরি করেন চেয়ারম্যান আব্দুলল্লাহ ফকির। পরে ২৯ আগস্ট খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পাঠাগারটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে নিজের অফিস হিসেবে পাঠাগারটিকে ব্যবহার করতেন চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির।তবে এ বিষয়ে কথা বলার জন্য ফোন করলে চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির ফোন রিসিভ করেননি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে চেয়ারম্যানের পাঠাগার থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 07:32:52 pm, Monday, 19 August 2024
- 93 বার
Tag :
মদের বোতল ও ইয়াবা উদ্ধার
জনপ্রিয় সংবাদ




















