Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটের মোরেলগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের ডাক

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:35:01 pm, Sunday, 18 August 2024
  • 128 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারী সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের ডাক দিয়েছে সাধারন শিক্ষার্থীরা।রবিবার (১৮আগস্ট) সকাল ০৯ টা থেকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয়ের সামনে পদত্যাগের দাবীতে ক্লাস বর্জন করে একটি  বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।এতে যোগ দেয় ঐ কলেজের শতাধিক শিক্ষার্থী।জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময়ে সরাসরি  বিরোধিতা করেছেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ঐ অধ্যক্ষ হাফিজুর রহমান । তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন বলেও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।এ বিষয়ে একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষক হাফিজুর  রহমান সরকারী চাকরি করার পরেও আওয়ামিলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শিক্ষার্থীদের জোড় করে রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিং করাতেন তিনি। তার ভয়ে প্রতিষ্ঠানের কেউ মুখ খুলতে পারতো না। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি।তারা আরও  জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারন শিক্ষার্থীরা যাতে  আন্দোলন করতে না পারে সেজন্য তিনি কলেজ  ছাত্রলীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে  জোর পূর্বক দমিয়ে রাখতেন। তবে শিক্ষার্থীরা এতে রাজী না হওয়ায় শিক্ষার্থীদের ওপর ক্ষেপে ছিলেন তিনি।সরোজমিনে ঐ কলেজে গিয়ে জানা যায়,ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান ১৫ দিন যাবৎ কলেজে উপস্থিত হচ্ছেন না, তার দায়িত্বভার ঐ কলেজের সহকারী অধ্যাপক ছবীর আহমেদ  আখন্দের নিকট হস্তান্তর করেছেন।পরে দায়িত্বরত শিক্ষক ছবীর আহমেদ আখন্দ বিক্ষোভকারী শিক্ষার্থীদের থামিয়ে দিয়ে একটি লিখিত অভিযোগ কলেজ কতৃপক্ষের কাছে জমা দিয়ে যেতে বলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটের মোরেলগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের ডাক

আপডেট টাইম : 08:35:01 pm, Sunday, 18 August 2024