বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে জয়নাল ঘরামী (৭৫) কে পারপিট ও তার বাড়ি হতে ৫টি গরু সহ মৎস্য ঘেরের মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। ১৬ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগে জানাযায়,হাসিনা সরকার পতনের পরের দিন ৬আগস্ট রাতে বাগেরহাট সদর থানার মান্দ্রা গ্রামের নওশের শেখ এর তিন পুত্র রানা,রনি,জনি,সাজা মোল্লার পুএ রকিব মোল্লা ও জুয়েল মোল্লা একই গ্রামের জযনাল ঘরামীর গোয়ালঘর হতে ৫টি গরু ধরে নিয়ে যায়। ৫ টি গরুর আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।এর পরে অভিযুক্ত ব্যক্তিরা জয়নাল ঘরামীর মৎস্য ঘের হতে প্রায় দুই লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এঘটনায় যাতে কোথাও কোন অভিযোগ না দেওয়া হয সেজন্য ১৬ আগস্ট দুপুরে বাখরগজ বাজারে বৃদ্ধ জযনাল ঘরামী (৭৫)কে রানা,রনি,জনি,রকিব মোল্লা ও জুয়েল মোল্লা মারপিট করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা জযনাল ঘরামীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শষ্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয় ন্যায় বিচার পেতে ভুক্তভুগী পরিবারের পক্ষ হতে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করেছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 

















