Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মরদেহ শনাক্তের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীমের দাফন সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:59:11 pm, Wednesday, 21 August 2024
  • 461 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদারের (১৭) মরদেহের খোঁজ মিলেছে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে। মঙ্গলবার ( ২০ আগস্ট) তার বাবা রুহুল আমিন হাওলাদার মিটফোর্ড হাসপাতাল মর্গে ছেলের মরদেহ শনাক্ত করেন। বুধবার বিকালে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ছাত্র আন্দোলনের এই বীর শহীদকে। বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাড়ী থেকে গত ৩ আগস্ট সকালে কাউকে কিছু না বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে রাজধানী ঢাকায় চলে যায় অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদার। ওই দিন দুপুরে উত্তাল ঢাকায় পৌঁছে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। পরদিন ৪ আগস্ট বিকেলে কেরানীগঞ্জের কদমতলী থেকে শেষবারের মতো বাবা রুহুল আমিন হাওলাদারের সাথে কথা হয় তার। বাবাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়ার কথা জানিয়ে তার জন্য দোয়া করতে বলে। এরপর কোন এক সময়ে কেরানীগঞ্জের কদমতলীতে পুলিশের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদার। নিহতের পর তার মরদেহ কে বা কারা ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে রেখে আসে। ৪ আগষ্ট সন্ধ্যা থেকে পরিবারের সদস্যরা শামীম হাওলাদারের আর কোন খোঁজ পাচ্ছিলনা। অবশেষে বাবা রুহুল আমিন হাওলাদার মঙ্গলবার সন্ধ্যায় ছেলের গুলিবিদ্ধ মরদেহটি মিটফোর্ড হাসপাতাল মর্গে ছেলের মরদেহটি খুজে পায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এই বীর যোদ্ধাকে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মরদেহ শনাক্তের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীমের দাফন সম্পন্ন

আপডেট টাইম : 06:59:11 pm, Wednesday, 21 August 2024