জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বন্যার্তদের জন্য দোয়া করা হয়েছে। শুক্রবার (২৩আগস্ট) জুম্মার নামাজের পর ষাট গম্বুজ মসজিদে স্থানীয় মুছালী ও দর্শনার্থীরা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য এই বিশেষ দোয়া করেন। বিশেষ এই দোয়া পরিচালনা করেন ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা নাসির উদ্দিন। এ সময়ই বন্যার্তদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে সাহায্য কামনা মুসল্লিরা। মোনাজাতে ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা নাসির উদ্দিন বলেন, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো ইবাদত। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন কয়েক লাখ অসহায় মানুষ। টাকা-পয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধসহ যার যা কিছু আছে তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অন্যের বিপদে সাহায্যের হাত বাড়ানোর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আসবে।আল্লাহ আমাদের সকলকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। বানভাসি ও বন্যাকবলিত মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান এই খতিব ।স্থানীয় মুসল্লী হাসান মাহমুদ জসিম বলেন, মহান আল্লাহর নিকট নামাজ শেষে আমরা দোয়া করেছি। এই বন্যা থেকে বাঁচানোর আল্লাহ ছাড়া কেউ নেই আর। মানুষ মারা গেলেও কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। রামপাল থেকে ষাট গম্বুজ মসজিদে নামাজে আসা শেখ হাসিব বলেন, বিভিন্ন নিউজে দেখছি ফেনী, নোয়াখালী, চট্টগ্রামে চারিদিকে শুধু পানি আর পানি পানি ছাড়া আর কিছু দেখা যায় না।জানিনা আল্লাহ আমাদের কি পরীক্ষা দিচ্ছেন? এদিন নামাজের সময় বাগেরহাটের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করতে দেখা গেছে।।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















